২০২০ সালের ২২ জানুয়ারি রাত দুইটার সময় চট্টগ্রামের ওলি আহমেদ কলোনিতে রহস্যময় নড়াচড়া দেখা গেল। আলো আঁধারিতে নিঃশব্দ সতর্কতায় সারি বেঁধে হেঁটে যেতে দেখা গেল একদল মানুষকে। রাত আড়াইটায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল Tf পরা লোকগুলো। আগে থেকেই ব্রিফ করা ছিল কার কী দায়িত্ব, সংক্ষিপ্ত সময়ে মিশন শেষ করে ফেললো তারা। ওপক্ষ থেকে তেমন কোনো প্রতিরোধই এলো না। জব্দের তালিকায় উঠলো দেশে তৈরি একটা শর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু, ৪টি মোবাইল সেট এবং নগদ ৫ হাজার টাকা। সেই সাথে হাতকড়া পড়লো ৬ জন মানুষের হাতে, যাদের মধ্যে ৫ জনই নারী। বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। দীর্ঘদিন ধরে যারা গড়ে তুলেছিল অনলাইন মধুচক্র। অনলাইন চ্যাটিং আ্যাপস ও সামাজিক মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক গড়তো তারা। পরে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলতো। বিশাল অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেইল করতো। be প্রেমে পড়ার বড় একটা মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। স্কুল কলেজের কিশোর-কিশোরী থেকে শুরু করে চল্লিশোর্ধ মধ্যবয়সীরাও আজ প্রেম খুঁজছে এবং খুঁজে পাচ্ছে ডিজিটাল জগতে। সেই সাথে মুখোমুখি হচ্ছে নানা হয়রানির, জড়িয়ে পড়ছে কেলেঙ্কারিতে। ফেসবুকে প্রেম তারপর...
বাসায় ডেকে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও «ie»
দুই সন্তানের মায়ের সঙ্গে স্কুলছাত্রের বিয়ে!
চলন্ত ট্রেনে তরুণী afer >)
অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা। BY)
দলবদ্ধ ধর্ষণ»!
সর্বনাশা পরিণতি। Be! এরকম অসংখ্য সংবাদ রোজকার পত্রিকার পাতায় চোখ বুলালেই দেখা যায়। অনলাইনে প্রেমে জড়িয়ে কতো মানুষকে যে চরম মাশুল গুণতে হয়, তার ইয়ত্তা নেই। টাকাপয়সা, ধনসম্পদ, মানসম্মানের পাশাপাশি অনেকে জীবনটাও হারায়। বাস্তব জীবনে যৌন নির্যাতন, ধর্ষণের পাশাপাশি ব্যাপক আকারে অনলাইন যৌন নির্যাতনের শিকার হয় অনেকেই। ১০»! এরকম হওয়াটাই স্বাভাবিক। এ জগংটাই আসলে ফেইক। মিথ্যা, প্রতারণা আর ছলনায় ভরা। কেউ কাউকে সামনাসামনি দেখতে পারে না, খুব সহজেই অন্যজনের ছবি আর ভূয়া তথ্য দিয়ে ছদ্মবেশ ধরা যায়। ছেলে সাজা যায়, মেয়ে সেজে মেয়ের সাথে প্রেম করা যায়। ক্রমাগত ভাব মারা, রঙঢঙ এর ছবি দিয়ে খুব সহজেই একটা ফেইক পারসোনালিটি ধারণ করা যায়। ইসলামিক পোস্ট শেয়ার করে দ্বীনি ভাই, দ্বীনি বোন সাজা যায়, বাস্তব জীবনে জায়েদ খান হয়ে সালমান খানের ভাব ধরা যায়, টিনা-মিনা- রিনারাও বিশ্ব সুন্দরী সেজে থাকতে পারে-কেউ বুঝতেও পারে না। এই জগতে করা সম্পর্কে প্রতারণা হবে না, ব্ল্যাকমেইল হবে না, তো কোথায় হবে বলো? আর এই অন্ধকারে গিলে খাবার জগৎটাতেই তোমার আনাগোনা... কালচাড়াল এলিট, মিডিয়াসাহা আর নব্য মিশনারীদের ক্রমাগত প্রোপাগ্যান্ডার ফলে জীবনের অর্থ খুঁজতে তুমি হাজির হও প্রেমের খোঁজে। নানান জাতের, নানান রঙের, নানান বয়সের, গর্জিয়াস কিংবা সিম্পলের মধ্যে গর্জিয়াস মানুষের সাথে অতি সহজেই অনলাইনে যোগাযোগ করা যায়। বাস্তব জীবনে যার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে হবে-এমনটা ভাবলেই হাঁটু কাঁপা-কাঁপি শুরু হয়, তার সাথেও এখানে হিরোগিরি করা যায়। নিজের পরিচয় গোপন করে সেক্স চ্যাট, ন্যুডস আদান প্রদান করে যৌনসুখ পাওয়া যায়। তাই প্রতারিত হবার চান্স আছে জেনেও, এঁপাশের আইডিটা ফেইক হতে পারে জেনেও, তোমার খোঁজ, দ্যা সার্চ মিশন চলতেই থাকে। ২০২০- tinyurl.com/5dbvfjfr
পুরো প্রক্রিয়াটা একবার চিন্তা করো-একের পর এক প্রোফাইল থেঁটে যাচ্ছে PH যাকে একটু ভালো লাগছে, যার কাছ থেকে রিপ্লাই পাবার বিন্দুমাত্র সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে তাকেই নক FAC | প্রত্যেকটা ছবিতে লাভ রিয়্যাক্ট দিচ্ছে। “এই মেয়ে তুমি এতো সুন্দর কেন, এতো সুন্দর হয়ে আমাকে কষ্ট দিয়ে তুমি যে পাপ করছে৷ সেই পাপে জাহান্নামে চলে যেতে পারো জানো?”-এই টাইপের কমেন্ট করছো। মেসেজ দেওয়ার পর সেই মেসেজের রিপ্লাই আসলো কি না, তা ভেবে একটু পর পর ইনবক্স চেক করছো। মেসেজের রিপ্লাই আসলে আরো ব্যাপক উৎসাহে কথাবার্তা চালিয়ে নিচ্ছে, তাকে ইন্প্রেস করার জন্য মাথা খাটিয়ে মিথ্যার ডালি সাজাচ্ছে... চিন্তা করো কী বিপুল পরিমাণ সময় নষ্ট, কী লঙ্জাজনক, আত্মমর্যাদাহীন আচরণ! কারো আত্মসম্মান থাকলে সে যার তার ইনবক্সে এভাবে হামলে পড়তে পারে না, না বলার পরেও HTH মতো বারবার বিরক্ত করতে পারে না।১*খ এমন কাজ করার মাধ্যমে তুমি প্রথমেই তোমার আত্মসম্মান নষ্ট করে ফেলছো। অন্যের কাছে নিজেকে ছোট করছো।
অনলাইনে প্রচুর পরিমাণে সময় কাটানো আর শ্রচুর মেয়ে/ছেলের টাইমলাইনে ঘোরাঘুরি করার কারণে তোমার মধ্যে সবসময় একটা অস্থিরতা, একটা অশান্তি কাজ করবে। তুমি হীনম্মন্যতায় TARE! অনলাইনে সবাই জীবনের একটা সিলেক্টিভ অংশ রঙচঙ লাগিয়ে উপস্থাপন করে। জীবন যেমন সেভাবে সেটাকে মানুষ অনলাইনে তুলে ধরে না। সে অনলাইনে এঁ জীবনকে তুলে ধরার চেষ্টা করে যেমন জীবন সে চায়। অনলাইনে মানুষ এক ধরনের ফ্যান্টাসি তৈরি করে। সবাই প্রত্যেকদিন দামী রেস্তোরায় খেতে যায় না, গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুর দেয় না-কিন্তু অনলাইনে ছবি, আপডেট ভিডিও দিয়ে এমন ভাব মারে মনে হয় যে সে রোজ রোজ ট্যুর দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে চোখে ময়লা নিয়ে, লুঙ্গি-স্যান্ডো গেঞ্জি গায়ে এলোচুলের ছবি মানুষ আপলোড করে না। মানুষ সেজেগুজে মেকআপ করে, মাঞ্জা মেরে, ছবি তুলে সেটাকে নানা ফিল্টারে এডিট করে তারপর ছবি আপলোড করে।
আর সেই ছবি দেখে তুমি ভাবো ওরা আসলেই কতো সুন্দর, কতো স্মার্ট, হ্যান্ডসাম আর আমি একটা FS! ওদের জীবনটা কতো অসাধারণ, আমার জীবনটা কতো বোরিং। এভাবে শুরু হয় হীনম্মন্যতা, হতাশা, নিজেকে এবং নিজের পরিবারকে তৃচ্ছ ভাবা, মানসিক অশান্তি, অস্থিরতা।১"* হৃদয়ে জমে বিষকাঁটা। ছোট ছোট সুখগুলোও
তখন চলে যায় দিগন্ত পেরিয়ে। কিন্তু নিজের এতো ক্ষতি করার পর রিলেশন করতে পারলেও এই অনলাইন রিলেশন বেশিদিন টেকে না।১“* খাওয়াদাওয়ার পর্ব শেষে অনেকেই সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাল্টায়। সকালে একজনকে ছাড়া বাঁচতে পারবে না বলে মেসেজ দেয়, তো বিকেলে তাকে ব্লক করে আরেকজনকে মেসেজে বলে, তাকে না পেলে সে মরেই যাবে! রাতে আবার অন্য একজনের সাথে তাদের প্রথম বাবুর নাম কী হবে তা নিয়ে খুনসুটি করে। গবেষণাও সেইম কথা বলে। রিলেশন টিকে গিয়ে কোনোমতে বিয়ে পর্যন্ত গড়ালেও বিচ্ছেদ হতে সময় লাগে না। যুক্তরাজ্যের ম্যারেজ ফাউন্ডেশন দু'হাজার দম্পতিকে নিয়ে গবেষণার পর বললো, অনলাইনে প্রেমের পর বিয়ে করা দম্পতিদের মধ্যে বিয়ের ৩ বছরের মধ্যেই বিচ্ছেদের হার ছয় গুণ বেশি! এমনকি বিয়ে যদি ৭ বছর পর্যন্ত টিকেও যায় তারপরও অনলাইন দম্পতিদের মধ্যে ডিভোর্সের হার অফলাইন দম্পতিদের তুলনায় দেড়গুণের চেয়েও বেশি!১-এ যে সম্পর্ক একেবারেই ভঙ্গুর, যে সম্পর্কের ভিত্তি হলো মিথ্যে আর ফ্যান্টাসি, যেখানে বিয়ে হবার চান্স খুবই কম, বিয়ে হলেও বিচ্ছেদের সম্ভাবনাই অনেক বেশি-সেই সম্পর্ক গড়ার জন্য তোমার কেন এতো আগ্রহ? জীবন যৌবন সময় সব ব্যয় করে, নিজের আত্মসম্মান নষ্ট করে কেন যাকে তাকে মেসেজ দিয়ে বেড়াও? ক্ষণিকের যৌনসুখ, “মজা নেওয়া” ছাড়া এই প্রশ্নগুলোর আর কোনো উত্তর কী আসলে আছে? এই সস্তা সুখের পেছনে ছুটতে গিয়ে তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছো, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছো, নিজেকে অপমানিত এবং কলুষিত করছো-এটা কেন বুঝতে পারছো না? এভাবে মরীচিকার পেছনে ছুটে কী লাভ হলো তোমার? ঠাণ্ডা মাথায় একবার পেছন ফিরে দেখো-কতোবার তোমার শান্ত, নিরুপদ্রব জীবন ছারখার হয়ে গিয়েছে! দীর্ঘ নির্ঘুম রাত, একলা শুকতারা, নিকোটিনের ধোঁয়া, পুরোনো ইনবক্স, গভীর দীর্ঘশ্বাস, Facebook has known for a year and a half that Instagram is bad for teens despite claiming otherwise - theconversation.com, September 16, 2021- tinyurl.com/ z9ntjz0j
ঝাঁকড়া চুল, শূন্য মানিব্যাগ, শূন্য পরীক্ষার খাতা, চিড় ধরা ভ্রাতৃত্বের মতো বন্ধুত্ব, মায়ের চোখের জল, বাবার ভীষণ আক্ষেপ। টেনশান, অস্থিরতা আর উদ্বিগ্নতায় কাটানো কত দিন, কত রাত। নিজের সঙ্গে একটু সং হও। সত্যি করে বলো তো আসলেই কী সুখ পেয়েছো? জীবনের এই লেনদেনে তুমি কি জিততে পেরেছো?
---
টীকা ও তথ্যসূত্র
[৯৪] অনলাইনে প্রেমের ফাঁদ, ৫ নারীর মধুচক্র ইপিজেডে, চট্টগ্রাম প্রতিদিন, জানুয়ারী ২২, ২০২০- tinyurl.com/4fs2u9x8 [৯৫] ফেসবুকে প্রেম, বাসায় ডেকে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও ধারণ, আরটিভি নিউজ, আগস্ট ২১, ২০২২-গাঘম11.0010/548 দা] ঘি [৯৬] ফেসবুকে প্রেম, দুই সন্তানের মায়ের সঙ্গে স্কুলছাত্রের বিয়ে! dhakapost.com, জুলাই ২৪, ২০২২- tinyurl.com/mrx8mSub [৯৭] ফেসবুকে প্রেমের পরিণতি, চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, প্রতিদিনের সংবাদ, সেপ্টেম্বর ০৯ , [৯৮] অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ না পেয়ে হত্যা, প্রবাসীর দিগন্ত, ফেব্রুয়ারি ২০, ২০২২- tinyurl.com/4cuhnbyp [৯৯] অনলাইনে প্রেম, অতঃপর দলবদ্ধ ধর্ষণ, starsangbad.com, সেপ্টেম্বর ২১, ২০২২- tinyurl.com/cbpjjs6b [১০০] ফেসবুকে পরিচয়, প্রেম, অতঃপর সর্বনাশা পরিণতি , Prothom Alo ইউটিউব ভিডিও, Dec ৫, ২০১৮- tinyurl.com/2w6ksxrv [১০১] বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনলাইন প্রেমে যৌন হেনস্থা হবার হার অনেক অনেক বেশী, The Darkest Side Of Online Dating, BBC News-tinyurl.com/mrxm9x73 [১০২] এগুলোর স্ক্রিনশট ফাঁস হয়ে গেলে তোমার অবস্থা কী হবে একবার ভাবো তো। এগুলোর কারণে অনেকেই AFA শিকার হয়। হ্যাকাররাও সুযোগ কাজে লাগাতে দ্বিধাবোধ করে না। [১০৩] Instagram Is Ruining Your Self Esteem and You May Not Even Be Aware, saseye.com,June 8, 2020- tinyurl.com/2funb67u [১০৪] Online Dating and Its Effects on Mental Health, thriveglobal.com- tinyurl. com/y26pzx3a [১০৫] Kee, A. W. A., & Yazdanifard, R. (2015). The review of the ugly truth and negative aspects of online dating. Global Journal of Management and Business Research. [Sov] Couples who meet online are ‘six times more likely to get divorced, metro. co.uk, Nov 1, 2021- tinyurl.com/ya588v2p
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।
মন্তব্য করতে প্রবেশ করুন — ফিরে আসবেন ঠিক এখানেই।