অতঃগর তাহারা সুখে MED বসবাস কাঁরতে থাঁকিলো...?
এক.
লাভ ম্যারেজকে ডিযনি কাটুন, নাটক, সিনেমা, সিরিজ, সাহিত্য কবিতা-সব জায়গাতেই প্রেমের সফল এক সমাপ্তি হিসেবে দেখানো হয়। লাভস্টোরিগুলো শেষ হয় এভাবে...অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো। অন্যদিকে আ্যারেঞ্জড ম্যারেজকে অচেনা, অজানা একজন মানুষের সাথে শুয়ে পড়া, দাসত্বের প্রতীক হিসেবে দেখানো হয়। আ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে সেক্যুলারদের ব্যাপক আপত্তি। আবার এরাই কিন্তু হুকআপ কালচারকে প্রমোট করে। বিয়ের মতো একটা পবিত্র ও শক্তিশালী বন্ধন যেখানে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মাধ্যমে নিরাপত্তা লাভ করে অন্তরঙ্গ হওয়া যায়, প্রতারণা বা খারাপ কিছু ঘটার ঝুঁকি অনেক কম থাকে—তা সেক্যুলারদের কাছে হারাম। কিন্তু হুকআপ কালচারের মাধ্যমে পার্টি, নাইট ক্লাব, বার ইত্যাদিতে গিয়ে সম্পূর্ণ আগস্তকের সাথে কয়েক ঘণ্টার পরিচয়ে প্রতারণা, ধর্ষণ বা যৌনবাহিত রোগের ঝুঁকি নিয়ে ওয়ান নাইট স্ট্যান্ড করা খুব আরাম! ওর সাথে আমার মনের মিল হচ্ছে কি না, ওকে আমার পছন্দ হবে কি না, ওর সাথে আমি একই ছাদের নিচে সারাজীবন কাটাতে পারবো কি না, আমাদের দাম্পত্য জীবন সুখের হবে কি না এটা জানার পূর্বশর্তগুলো কী? কী কী কাজ করলে সেই মানুষটাকে চেনা যাবে? বিদ্যমান বিশ্বকাঠামো এই সমস্যার যে যে সমাধানগুলো দিয়েছে সেগুলো হলো -
১. তার সাথে ডেট করতে হবে মানে প্রেম করতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে,
ডিনারে যেতে হবে।
২. দূরে বা কাছে ট্যুরে যেতে হবে।
©. মাঝে মাঝে রুমডেট বা বিছানায় যেতে হবে।
8. লিভ টুগেদার করে বিয়ের আগে একটা ট্রায়াল দিয়ে নিতে পারলে তো সোনায়
সোহাগা!
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...? | ৯৩ বিয়ের আগে মানুষ চেনার এই শর্তগুলো অক্ষরে অক্ষরে আ্যামেরিকানরা মেনে চলেছে। পরিণতিতে কী হয়েছে? বিচ্ছেদের মাত্রা বেড়ে যাওয়া, পারিবারিক অশান্তি, ঝগড়া, তীব্র হতাশা, সহিংসতা, ধর্ষণ, যৌন নির্যাতন, খুন, মামলা-মোকদ্দমা, জেল, জরিমানা। এমনকি আজ তারাই বলছে যেসব আ্যামেরিকান বিয়ের আগে লিভ ঢুগেদার করে, দাম্পত্য জীবনে তারা সুখী হচ্ছে না; কোর্টে বিচ্ছেদের আবেদন করছে৷ SERS হাজার হাজার নারীর উপর চালানো গবেষণা থেকে দেখা যাচ্ছে যারা বিয়ের আগে লিভ টুগেদার করছে, তাদের বিচ্ছেদের সম্ভাবনা ১৫ শতাংশ বেশি। ইউনিভার্সিটি অফ ডেনভারের মনোবিজ্ঞানী গ্যালেনা রৌডস বলছে, 'আমরা সাধারণত মনে করি বেশি অভিজ্ঞতা থাকা ভালো কিন্তু বাস্তবতা পুরো বিপরীত। বেশি অভিজ্ঞতা দাম্পত্য জীবনের সুখ কেড়ে Ie] আ্যামেরিকার পিউ রিসার্চ সেন্টারসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে লিভ টুগেদার করা কাপলদের তুলনায় বিবাহিত আ্যামেরিকানরা অনেক সুখী জীবনযাপন করে। তাদের সম্পর্কে বিশ্বস্ততা, দায়বদ্ধতা, স্থিতিশীলতা, কল্যাণকামিতা থাকে। তারা বেশি ইনকাম করে। বাচ্চাকাচ্চার ব্যাপারে বেশি যত্নবান হয়। মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ AF! লিভ টুগেদার করা কাপলদের মধ্যে বিচ্ছেদের হার থাকে অনেক অনেক Qe]
মিডিয়া, নারীবাদী ও সুশীল-প্রগতিশীলদের অনবরত প্রোপাগ্যান্ডার ফলে আমাদের সমাজে উপরের লিস্টের ১, ২ ও ৩ নম্বর কাজগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়ে যাবার পথে। লিভ টুগেদারের সংখ্যাও বাড়ছে হু হু করে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলোতে তরুণ প্রজন্ম তো বটেই, অভিভাবকেরা পর্যন্ত ভাবছেন-বিয়ের আগে প্রেম করে ঘোরাঘুরি করে একটু নিজেরা জানাশোনা করে নিলে ক্ষতি কী? এতে বন্ধন শত্তপোক্ত হবে-এমন মানসিকতা সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে যিনায় সয়লাব করে দেবার হুমকিতে ফেলে দিয়েছে।
দাম্পত্য জীবনে যৌনতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একে অপরকে তৃপ্তি দিতে না পারলে এটার কারণেই সংসারে মারাত্মক অশান্তি, পরকীয়া এমনকি ডিভোর্স পর্যন্ত হয়। তাহলে তুমি কেন বিয়ের আগে প্রেম করে মানুষটা কেমন, তার মন মানসিকতা কেমন, শুধু এগুলো বোঝার চেষ্টা করবা? কেন বিছানায় গিয়ে সেই মানুষটা কেমন পারফর্ম করতে পারে, সেটা যাচাই করবা না? বিয়ের পরে দেখা গেল সে তোমাকে SRE FACS পারছে না-তখন?
বুঝতে পারছো এই চিন্তা কাঠামোর চূড়ান্ত পরিণতি কোন দিকে যাচ্ছে? কয় বছর, কয়জনের সঙ্গে প্রেম করলে তুমি বুঝতে পারবে তুমি আসল মানুষ খুঁজে পেয়েছো? কয়জনের বিছানায় কয়বার করে গেলে বুঝতে পারবে তোমার জন্য এই ছেলেটা বা এই মেয়েটা পারফেক্ট? পারফেক্ট ম্যাচ খোঁজার জন্য তুমি তোমার বোনকে কয়টা ছেলের বিছানায় পাঠাবে?
- প্রশ্নগুলো আছে, কিন্তু নেই কোনো কংক্রিট উত্তর।
এই অবাধ যৌনতার ফসল হিসেবে পাওয়া ডিপ্রেশন, গর্ভপাত, যৌনবাহিত রোগ, মানসিক ট্রমা, ভাইরাল ভিডিও, আত্মহত্যা, মানসম্মানের ক্ষতি, ধর্ষণ_ এগুলোর দায়ভার কে নেবে?
এরও নেই কোনো উত্তর।
আ্যামেরিকায় বেশিরভাগ বিয়েই হয় প্রেমের কারণে। এবং সেখানকার ডিভোর্সের শতকরা হার ৪০-৫০ এর মধ্যে ঘোরাফেরা করে। ৪০-৫০ শতাংশ বিচ্ছেদের মধ্যে আ্যারে্জড ম্যারেজে বিচ্ছেদের হার মাত্র ৪ শতাংশ। ১১১!
অধ্যাপক, বিখ্যাত সংস্থা সাইকোলজি টুডে-র সাবেক প্রধান সম্পাদক, আ্যামেরিকার সায়েন্টিফিক ম্যাগাজিন MIND এর সম্পাদক ©. রবার্ট এপস্টিনের
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...? | ৯৫ মতে আ্যামেরিকার এই উচ্চ বিচ্ছেদের হারের কারণ হলো ল্যাভ ম্যারেজ। এই বিশেষজ্ঞের কাছ থেকে এমন মতও এসেছে যে-যে দেশ বিয়ের ক্ষেত্রে আ্যামেরিকার মডেল অনুসরণ করবে, সেই দেশে বিয়ে ততো ব্যর্থ হবে।* ফরাসি সমাজবিজ্ঞানী সৌল-জুর-ডন এর মাঠ পর্যায়ের একটি গবেষণার ফলাফল হচ্ছে: “যে বিয়ের পাত্র-পাত্রী বিয়ের আগে প্রেমে পড়েনি, এমন বিয়ে তুলনামূলকভাবে বেশি সফল।” অপর এক সমাজবিজ্ঞানী আব্দুল বারী” কর্তৃক ১৫০০ টি পরিবারের উপর পরিচালিত গবেষণার ফলাফল হচ্ছে: ৭৫% এর বেশি প্রেমঘটিত বিয়ের তালাকের মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছে। অথচ SHEET ম্যারেজের ক্ষেত্রে, তালাকের হার ৫% এরও নিচে!» মুম্বাই হাইকোর্ট তাদের পর্যবেক্ষণ থেকে দাবি করেছে-ভারতে FEET ম্যারেজের তুলনায় লাভ ম্যারেজে ডিভোর্সের হার অনেক |e! শায়খ আলী তানতাউয়ী (রহ.)”র পরিচয় আমরা আগেই দিয়েছি। বিশ হাজারের মতো বৈবাহিক মামলার সমাধান করা এই আলেম বিচারক বলেন,
“তোমাদের চোখে তো রঙের ফানুস। তাই আমার অভিজ্ঞতার কথাগুলো বিশ্বাস করবে কি না, তা নিয়ে আমি সন্দিহান। সত্যি কথা হলো, এসব (প্রেমের) বিয়ের পরিণতি হলো বিবাদ ও fee) Be) পর্দায় যা-ই দেখানো হোক না কেন, প্রেমের বিয়েগুলো সাধারণত টেকে না। সুখের হয় না। দাম্পত্য কলহ, অশান্তি, বিচ্ছেদ এগুলো প্রেমের বিয়ের ক্ষেত্রে খুবই সাধারণ ঘটনা। মিডিয়ার যারা আমাদের প্রেম শেখায়, ভালোবাসার সবক দেয়, যারা আমাদের কাছে আসার গল্প শেখায়, মজার ব্যাপার হলো তাদের জীবনেই বিচ্ছেদ, দাম্পত্য কলহ, অশান্তি বেশি। বাঙালির রোমান্টিকতার আদি ও অকৃত্রিম রোল মডেল, মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে প্রেমের নিয়মকানুনকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হুমায়ূন আহমেদ, হুমায়ূন FRAIL], গুরু জেমস, শ্রাবন্তী, জয়া আহসান, এককালের 216247 অপি করিম, তারিন, শখ, সারিকা, বাঁধন, শাকিব খান আর অপু বিশ্বাস, তাহসান আর মিথিলা-ভালোবেসে বিয়ে করে সংসার টেকাতে পারেনি কেউই। এটা শুধু
বাংলাদেশ, ভারত বা উপমহাদেশের ঘটনা না। পাশ্চাত্যের হলিউড, মিউষিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রেম শেখানো সব ইন্ডাস্ট্রির একই অবস্থা। আরো বেশি ভয়ঙ্কর অবস্থা। আরো বেশি বিচ্ছেদ, হতাশা, আত্মহত্যা।*খ
এরা তো একে অপরের সাথে প্রেম করে জেনেশুনে তারপর বিয়ে করেছিল। এদের কেন ডিভোর্স হলো? পাশ্চাত্যের ওরা তো একেবারে বিছানায় শুয়ে পড়ে লিভ টুগেদার করে মাসের পর মাস, বছরের পর বছর চিনে তারপর বিয়ে করে। ওদের কেন এতো বিচ্ছেদ?
দেখো, এভাবে প্রেম করে আসলে মানুষ চেনা যায় না। বাস্তবতাও বোঝা যায় না। প্রেম একটা মুখোশ পরে থাকে। মোহ নিয়ে শুরু হয়, একে অপরকে পাওয়ার মাধ্যমে মোহটা শেষ হয়ে যায়। একটা ব্যাপার খেয়াল করো। আজ থেকে ১৫-২০ বছর আগেও এই অবাধ প্রেম-ভালোবাসা সমাজে আজকের মতো গ্রহণযোগ্য ছিলো না। বাবা-মা, পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী কেউই প্রেমের বিয়ে মানতে চাইতেন না। সে সময় সমাজে এতো বিচ্ছেদ ছিলো না, সংসারে অশান্তির আগুন জ্বলতো না। এখন তো প্রেমের বিয়ের ভরা মৌসুম। বিয়ে দেবার আগে বাবা-মা ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে নেন পছন্দের কেউ আছে কি না। পছন্দের কেউ থাকলে হাঁফ ছেড়ে বাঁচেন-যাক, পাত্র পাত্রী খোঁজার ঝামেলা থেকে বেঁচে গেলাম! প্রেমের বিয়ের এই ভরা মৌসুমে দেখো, বিবাহ বিচ্ছেদের হার অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, সংসারগুলো ভেঙে “er |e] ঘরে ঘরে অশান্তি।
দিনাজপুর পৌরসভায় তালাক-সংক্রান্ত সালিশী পরিষদে বৈঠক বসে মাসে দুইবার। ২০২১ সালের পহেলা মার্চে ৪০টি তালাক-সংক্রান্ত বৈঠক ডাকা হয়। এই ৪০টি বিয়ের বেশিরভাগই ছিল প্রেমঘটিত। কারো বিয়ে হয়েছে পরিবারের সম্মতিতে, আবার কেউ কেউ বিয়ে করেন গোপনে। মেয়েদের চাপাচাপিতেই পরিবারের অজান্তে বিয়ে করে বসেন তারা। একপর্যায়ে পরিবারের সদস্যরা এসব বিয়ে মেনে নেন। তালাক দেওয়া দম্পতিদের তালিকায় ছিলেন চিকিৎসক, আইনজীবী, পুলিশ সদস্যসহ সাধারণ দম্পতিরা।১*%!
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...? | ৯৭ এসব কিছুর জন্য যে প্রেমই একমাত্র দায়ী, এমন না। নারীবাদের উত্থান, ভোগবাদী মানসিকতাসহ আরো অনেক ফ্যাক্টর রয়েছে। তবে অন্যতম নাটের গুরু হলো প্রেম। এখানে আরেকটা বিষয় পরিষ্কার করি। ডিভোর্স মানেই খারাপ, তা না। সাহাবীদের মধ্যেও ডিভোর্সের উদাহরণ আছে। কাজেই ডিভোর্স হওয়া মানেই সেই নারী বা সেই পুরুষের মধ্যে কোনো সমস্যা আছে, এটা ইসলামের অবস্থান না। আদর্শ ইসলামী সমাজেও উপযুক্ত কারণে ডিভোর্স হতে পারে। কাজেই ডিভোর্স হচ্ছে, তাই লাভ ম্যারেজ খারাপ-এটা আমরা বলছি না। আমরা যা বলছি তা হল, লাভ ম্যারেজের ব্যাপারে যে ধারণা আছে, উপরের তথ্যগুলো সেগুলোকে ভুল প্রমাণিত করে। যেসব যুক্তি আর অজুহাত তুলে ধরে লাভ ম্যারেজের পক্ষের লোকেরা আ্যারেঞ্জড ম্যারেজের বিরোধিতা করে, পরিসংখ্যান এবং গবেষণার আলোকে সেগুলো নিরেট ভুল। কাজেই লাভ ম্যারেজের যে মিথ তোমাদের গেলানো হয়েছে, তা কল্পকথাই, সত্য না। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে। SFG ম্যারেজে কি সংসারে অশান্তি হয় না? মারামারি, খুনোখুনি হয় না? হ্যাঁ, হয়। তবে সেটা আ্যারেঞ্জড ম্যারেজের সিস্টেমে সমস্যা না। সিস্টেমের প্রয়োগে সমস্যা। এই বিষয়টি খুব ভালোমতো বোঝা যাবে যদি আমরা আগে বুঝে নেই প্রেমের বিয়ে কেন ভাঙে, প্রেমের বিয়ে এবং SHEET ম্যারেজের মধ্যেকার অনালোচিত কিন্তু মৌলিক পার্থক্যগুলো কী।
“প্রেমের বিয়ে ভাঙে কেন?” নামে একটি আর্টিকেল প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০১৬ সালের ১০ আগস্ট। লেখক ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা Sef |e] উনি ছাড়াও দেশ বিদেশের অনেক প্রখ্যাত গবেষক, আলেম, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদের গবেষণা'**৭ থেকে ঠিক এঁ কথাগুলোই বারবার উঠে এসেছে যেগুলো আমরা বইয়ের একদম শুরুতে বলেছি। প্রেম মনে করে মানুষ যে বিষয়ের পেছনে ছুটছে অহর্নিশ, তা হলো আকর্ষণ আর মোহ।
বিয়ের পর অষ্টপ্রহর একসঙ্গে নিবিড়ভাবে থাকার কারণে প্রেমিক/প্রেমিকার চোখে একে অপরের দোষ ধরা পড়ে। মোহ কেটে যায়। প্রেমের সময়টাতে একটা স্বপ্নের জগতে থাকে প্রেমিক প্রেমিকারা। ভাবে বাকি জীবনটাও এভাবেই কেটে যাবে। কিন্তু বিয়ের পরে স্বপ্নের জগৎ থেকে বাস্তব দুনিয়ায় আছাড় খেয়ে পড়ে তারা।
অধিকাংশ প্রেমেই এখন বিয়ের আগে যিনা হয়। জঘন্য একটা পাপের মাধ্যমে বিয়ে শুরু হয়। সংসারে অশান্তি নেমে আসে যা আমরা আগেই বিশেষজ্ঞদের আলোচনায় দেখেছি।
বিয়ের আগে কোনো রকমের দায়দায়িত্ব নেওয়া ছাড়াই শরীরের স্বাদ পাওয়া যাচ্ছিল। এখন সেই একই জিনিস পাবার জন্য একটা দায়িত্ব নেওয়া লাগছে। এই ঝামেলাটাও সম্পর্কে জটিলতা তৈরি করে।
প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রেমিক/প্রেমিকা যা বলে, তাই বিনা প্রশ্নে মেনে নেওয়া হয়। নম্রতা, ভদ্রতা, আত্মত্যাগ থাকে। কিন্তু বিয়ের পর এই দাস-মনিব সম্পর্ক চালিয়ে যাবার মানসিকতা আর থাকে না-ওকে পাবার জন্য আমি আগে এমনটা করেছিলাম... এখন তো আমি ওকে পেয়েই গেছি। আগে অনেক প্যারা সহ্য করেছি... এখন আর করবো না। এই হয় চিন্তাভাবনা।
এবার SHAG ম্যারেজের দিকে তাকাও। মোহ বা কামনার ফাঁদে ফেলে ভুল মানুষ বাছার সম্ভাবনা এখানে শূন্যের কাছাকাছি। কাউকে দেখে মোহে পড়ে গেলেও তার সাথেই যে বিয়ে হয়, এমন না। ছেলে মেয়ের মোহাম্ধ চোখ ভুল করলেও বাবা- মা, আত্মীয়-স্বজন খোঁজখবর নিয়ে পাত্র/পাত্রীর এবং পরিবারের মন মানসিকতা, পরিবেশ, দ্বীনদারিতা (শরীয়াহ অনুযায়ী যেটা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত), রূপ-সৌন্দর্য, অর্থনৈতিক অবস্থা সব বিবেচনা করে তাদের ছেলে বা মেয়ের জন্য উপযুক্ত মানুষকে নিয়ে আসতে পারেন। এর ফলে প্রতারণার সুযোগ যেমন কম থাকে তেমনি বিয়ের পরে হানিমুন পিরিয়ড শেষে মোহ বা কামনা কেটে গেলেও মানিয়ে নিতে সমস্যা হয় না।
আদর্শ ইসলামী বিয়েতে কী হয়?
মেয়ের পুরুষ অভিভাবকের উপস্থিতিতে ইসলামী শরীয়াহ অনুযায়ী পাত্র/পাত্রীরা একে অপরকে দেখে, দোষগুণ, প্রাপ্তি, প্রত্যাশা সব জেনে, দায়িত্ব-কর্তব্য জেনে বুঝে বিয়ে করে। আলগা ফ্যান্টাসি থাকার সুযোগ খুবই কমে আসে। এখানে প্রেমের নামে যিনা করে আল্লাহর আইন অমান্য করা হয় না। ইস্তিখারা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করার সুযোগ AEF I) দেনমোহরের ব্যাপারে ঠকানো যায় না। [sea] ইন্তিখারার নামাযের পদ্ধতি, Islamqa- tinyurl.com/4s7bfnk8
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...? | ৯৯ এখানে একটা কথা বলা বেশ জরুরি আ্যারেঞ্জড ম্যারেজের গায়ে একটা তকমা বেশ ভালোভাবেই সেঁটে দেওয়া হয়েছে যে, এখানে জোর করে মেয়ে বা ছেলের অমতে তার অপছন্দের মানুষের সাথে বিয়ে দেওয়া যায়। কাজেই এটা একটা দাসত্বের প্রতীক। অথচ বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর অনুমতি অবশ্যই নিতে হবে। ছেলে বা মেয়ে না চাইলে অভিভাবকরা জোর করতে পারবেন না। এটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ (4) বলেছেন,
“যে নারীর পূর্বে বিয়ে হয়েছিল, বিয়ের ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার অভিভাবকের তুলনায় বেশি এবং একজন কুমারী মেয়ের বিয়েতে তার অনুমতি নেওয়া আবশ্যিক, (তবে) নীরবতাই তার Ff” তাছাড়া বিয়ে মানে শুধু দু” জন মানুষের মিলন নয়। বরং দুইটি পরিবার, দুইটি বংশের মিলন। লাভ ম্যারেজের বেলায় অনেক ক্ষেত্রেই দুই পরিবারের মাঝে মন-মানসিকতা, অর্থনৈতিক, সামাজিক অবস্থান ইত্যাদি সহ আরো অনেক কারণে সম্পর্ক তিক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। হয়ও। আ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক কম। দুই পরিবারের সম্পর্কে তিক্ততা থাকলে স্বামী-স্ত্রীর জীবন যে কতোটা দুর্বিষহ হয়ে যায়, নিজের অভিজ্ঞতা ছাড়া বাইরে থেকে বোঝা সম্ভব নয়। পাপের উপর প্রতিষ্ঠিত: এই বিয়ে প্রতিষ্ঠিত হয় পাপের উপর। এ কারণে আল্লাহ তা'আলা এই বিয়ে থেকে বারাকাহও তুলে নেন। “যেব্যক্তিআমারযিকির থেকে মুখ ফিরিয়ে নেয়তার জন্যরয়েছে কষ্টের জীবন।”১*১ “যে তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করলো, সে কি উত্তম না এ ব্যক্তি যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতনোন্মুখ কিনারায়? অতঃপর তাকে নিয়ে তা ধসে পড়লো জাহান্নামের আগুনে। আর আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন =i] অন্যদিকে আল্লাহর আদেশ-নিষেধ মেনে বিয়ে করা হলে তাতে নেমে আসে আসমানী বরকত। এটি মহান আল্লাহর প্রতিশ্রুতি। “যে পুরুষ বা নারী ঈমানদার অবস্থায় সংকাজ করবে তাকে আমি উত্তম জীবন দান করবো এবং অবশ্যই তাদেরকে তাদের শ্রেষ্ঠ কাজের পুরস্কার দেবো” [sev] সহীহ মুসলিম ১৪২১ [ইফা. ৩৩৪৫] ইবনু আব্বাস রা. হতে। সহীহ বুখারীতে (৬৯৪৬) আইশা রা. হতে অনুরূপ বর্ণনা আছে, তবে তাতে হাদিসের প্রথম অংশটি নেই।
রাজস্থান বিশ্ববিদ্যালয়ের দু'জন মনোবিজ্ঞানী উষা গুপ্তা এবং পুষ্পা সিং পাশ্চাত্যের মতো প্রেমের বিয়ে আর উপমহাদেশের গতানুগতিক আ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে বেশ চমৎকার একটা গবেষণা করে ১৯৮২ সালে। সেই গবেষণায় দেখা যায়-আ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে দিন দিন ভালোবাসা শক্তিশালী হতে থাকে। ড. রবার্ট এপস্টিনের কথা আমরা আগেই বলেছি। তার মতে, প্রেমের বিয়ের ক্ষেত্রে ভালোবাসা মোটামুটি দুই বছর পর কমতে শুরু করে। কিন্তু আ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এটা দিন দিন বাড়তে থাকে।' ১১২
প্রকৃতপক্ষে লাভ ম্যারেজে ভালোবাসাটাই তৈরি হতে পারছে না ঠিকঠাক মতো। যা হচ্ছে তা খুবই স্বল্প পরিমাণ, ক্ষণিকের ভালোবাসা। বাকিটা জুড়ে আছে মোহ আর কামনা।
কিন্তু আ্যারে্জড ম্যারেজে কি আসলেই ভালোবাসা তৈরি হয়? দু'জন স্বল্প পরিচিত মানুষ এক ছাদের নিচে আসলেই ভালোবাসা তৈরি হয়? ভালোবাসা কি তৈরি হবার জিনিস? এটা তো একটা অনুভূতি...- প্রশ্ন আসতে পারে।
ড. রবার্ট এপস্টিনের মত হলো-ভালোবাসা তৈরি করা যায়। প্রথমে হয় বিয়ে আর তারপর ভালোবাসা তৈরি 27 (ee)
ভালোবাসার উপাদানগুলো আর অনুভূতিগুলো দেখো-সামাজিক স্বীকৃতি, দায়িত্ববোধ, নিরাপত্তা, শান্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, বন্ধন, দায়বদ্ধতা, পারস্পরিক বিশ্বাস, সন্তান বড় করে তুলবার জন্য উপযুক্ত পরিবেশ। এসব কি SIA ম্যারেজ ছাড়া হয়? তবে ভালোবাসা একদিনেই তৈরি হয় না। একটু সময় নিয়ে কয়েকটা স্তর পেরিয়ে তৈরি হয়। তবে এই স্তর নিয়ে মতভেদ আছে।১*! কেউ বলে তিনটি, কেউ বলে ৪টি, আবার কেউ বলে ৫টি। তবে সংখ্যা যা-ই হোক না কেন, সবার মূলকথা এক। সেসবের আলোকেই ভালোবাসা তৈরি হবার ধাপ হিসেবে আমরা রাখছি -
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...? | ১০১ ১) মোহ ও কামনা অর্থাৎ আকর্ষণ (Attraction) ২) দয়া, মায়া, মমতা (Affection) ©) বন্ধন, ভালোবাসা (Attachment, love) আ্যারেঞ্জাড ম্যারেজের সম্ভাব্য পাত্র/পাত্রীকে দেখে মোহ বা দৈহিক আকর্ষণ অনুভব | তবে প্রেমের বিয়ের মতো এটা অন্ধ হয় না, পরিবার, অভিভাবকরা এই মোহান্ধ মনের চোখ হিসেবে কাজ করে। ইসলামের কষ্টিপাথরে ঘষে সম্ভাব্য ভুল সংশোধন করে দেওয়ার সুযোগ থাকে-এসব আমরা আগেই আলোচনা করেছি। অভিভাবকের সম্মতি নিয়ে একে অপরকে পছন্দ করার ধাপ পেরিয়ে আসে বিয়ের ধাপ। এবং বিয়ের মাধ্যমেই তৈরি হয় দয়া, মায়া, মমতা। যার প্রমাণ দিচ্ছেন স্বয়ং আল্লাহ তা'আলা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা - “আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।”/১ “...তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ।”/১১১৷ দয়া, মমতার ধাপ পেরিয়ে ভালোবাসা চূড়ান্ত পরিণতিতে প্রবেশ করে। একসঙ্গে থাকা, গল্প করা, সুখদুঃখ ভাগাভাগি করা, শারীরিক অন্তরঙ্গতা, উষ্ণতা, ইমোশনাল সাপোর্ট, নিরাপত্তা, দায়বদ্ধতা, সামাজিক গ্রহণযোগ্যতা, আস্থা, ...সবকিছুই নিখাদ, নির্ভেজাল ভালোবাসার বৃষ্টি নামায়। তবে একে অপরকে পছন্দ করে বিয়ে করা যে একেবারেই হারাম, এমন না। একে অপরকে ভালো লাগতেই পারে। এবং একে অপরকে ভালো লাগলে যদি সব শর্ত পূরণ হয় এবং এর মধ্যে হারাম কিছু না থাকে, তাহলে ইসলামের নির্দেশ তাদের বিয়ে দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ (*৯%) বলেছেন, “যারা একে অপরকে পছন্দ করে তাদের মধ্যে বিয়ে দেওয়ার মতো উত্তম কিছু আছে বলে আমরা মনে করি না।” কিন্তু এখন এই পছন্দ করা মানে আমাদের সময়ের গতানুগতিক পছন্দ করা, প্রেম করার মতো না। একে অপরের সাথে কথা বলা, চ্যাট করা, রিকশাবিলাস, বৃষ্টিবিলাস করা বা ট্যুরে গিয়ে একই রুমে থাকা না। এই পছন্দ করার অর্থ হলো-একজন অপরজনকে শুধু দেখেছে...ভালো লেগেছে, এরপর নিজেদের মধ্যে কোনো ধরনের
যোগাযোগ না করে ছেলে, মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে বা মেয়ে মাহরামের মাধ্যমে ছেলের বাসায় প্রস্তাব পাঠিয়েছে।
যারা এভাবে ইসলাম মেনে বিয়ের প্রস্তাব পাঠাবে তাদের পক্ষে এমন কাউকে পছন্দ করা সম্ভব হবে না, যে তাঁর দ্বীনের জন্য ক্ষতি বয়ে আনবে। রাসূলুল্লাহ (৯) বলেছেন, চারটি কারণে একজন নারীকে বিবাহ করা হয়- সম্পদ, বংশমর্যাদা, রূপ ও দ্বীনদারিতা। তিনি বেঁছে নিতে বলেছেন দ্বীনদার নারীকে। না হলে ক্ষতিগ্রস্ত হবার কথা AEA IL! এখন একজন দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ছেলের হিজাববিহীন সুন্দরী ক্লাসমেটের দিকে হঠাৎ চোখ পড়ে ভালো লেগেই যেতে পারে। তবে রাসূলুল্লাহ (*%) এর কথা মাথায় রেখে সেই ছেলে এঁ মেয়ের বাসায় প্রস্তাব পাঠাবে না। সেই সাথে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে সে ইন্তিখারা করবে। এটাও তাকে কোনো ভূল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ)!
পল জেইমস ডিউক ছিল ইংল্যান্ড এবং ওয়েলসের হাইকোর্টের বিচারপতি। ২০১২ সালে ম্যারেজ ফাউন্ডেশন নামের এক থিক্ষট্যাঙ্ক চালু হয় তার উদ্যোগে দীর্ঘস্থায়ী সুখী সফল দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছে এই থিক্কট্যাঙ্ক। পল জেইমস ডিউকের মতে, “মুসলিমদের বিয়েতে একটা দীর্ঘস্থায়ী সফল বিয়ের জন্য অসংখ্য উপাদান qe!
বিয়ের ক্ষেত্রে ইসলামের শর্তগুলো মানা হয় না। দ্বীনদারিতা না বরং ছেলের ক্যারিয়ারের সাথে মেয়ের রূপের বিয়ে হয়। বিয়ের আগে দল বেঁধে সবাই পাত্রী দেখতে যায়। পাত্র ছাড়া অন্য কোনো পুরুষের পাত্রীকে দেখা জায়েয নয়, অথচ পাত্রের মামা, চাচা, খালু, দুলাভাই সবাই দেখছে। পর্দার কোন বালাই থাকে না। বিয়ের আগে “পরিচিত হবার” নাম করে পাত্রপাত্রীরা ডেট করে, ইনবক্সে খোলামেলা হয়, অনেকে আবার পরিচিত হতে গিয়ে শুয়েই পড়ে। অথচ ইসলামের অনুমোদিত নিয়ম হচ্ছে
অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো...? | ১০৩ মেয়ের পুরুষ মাহরামের উপস্থিতিতে ছেলের সাথে শুধু প্রয়োজনীয় ব্যাপারে আলাপ আলোচনা করা। রাসূলুল্লাহ (4) বলেছেন, যে বিয়েতে খরচ যতো কম হয় সে বিয়েতে বারাকাহ ততো ARIE অথচ আমাদের দেশের বিয়েগুলোতে ভারতীয় সিরিয়াল আর সিনেমায় অনুপ্রাণিত হয়ে হালদি নাইটস, মেহেন্দী নাইটস এই সেই করে লাখ লাখ টাকা অপচয় করা হচ্ছে। সুন্দর, আকর্ষণীয় পোশাকে সেজে নারী পুরুষের সেই লেভেলের ফ্রি- মিক্সিং, অশ্লীল নাচগান, এমনকি মদ পান করা হচ্ছে। ওয়েডিং ফটোগ্রাফির নামে বর- কনের প্রকাশ্যে জড়াজড়ি ছবি, ভিডিও হচ্ছে। সেগুলো আবার আপলোড হয়ে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ লোকের সামনে। বিয়ের পরেও স্বামী-স্ত্রীর মাঝে দ্বীন পালনের তেমন বালাই দেখা যাচ্ছে না। উল্টো ভারতীয় আর পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুসরণ চলছে। এভাবে শরীয়াহর বাইরে গিয়ে বিয়ে সফল হবার প্রত্যেকটি উপাদানকে নষ্ট করে দেওয়া হলে সংসারে অশান্তি, বিচ্ছেদ হওয়া স্বাভাবিক। দুঃখজনকভাবে, আমাদের সমাজে বিয়ের ব্যাপারে শরীয়াহর বিধি-বিধান উপেক্ষা করা হয়। নানা অর্থহীন হিসেব-নিকেশের জালে জড়িয়ে বিয়েকে কঠিন করে ফেলা হয়। সঠিক ইসলামী শিক্ষার অভাবের ফলে উপমহাদেশীয় অনেক কুসংস্কার, কুপ্রথা এবং ভুল ধ্যানধারণার কারণে নানা ধরনের অবিচারও হয়। বিশেষ করে নারীদের সাথে। কিন্তু এগুলোর সমাধান পশ্চিমের যৌন বিপ্লবের অনুকরণ করে পাওয়া যাবে না। সেই চেষ্টা করা হয়েছে এবং ফলাফলও আমাদের সামনেই আছে। এই সমস্যাগুলোর সমাধান আসবে পরিপূর্ণভাবে শরীয়াহর নীতিমালা অনুসরণের মাধ্যমে। সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরার মাধ্যমে। তথাকথিত এই লাভ ম্যারেজ সিস্টেম হিসেবে ব্যর্থ। মানে এই সিস্টেম হুবহু অনুসরণ করলেও ব্যর্থতা আসবে-যার প্রমাণ আমাদের চোখের সামনে স্পষ্ট। কিন্তু আ্যারেঞ্জড ম্যারেজ সিস্টেম হিসেবে ব্যর্থ না। ইসলামী শরীয়াহ, নবী (&) -এর সুন্নাহ্ সঠিকভাবে অনুসরণ করা হলে মধুময় সফল দাম্পত্য জীবন তৈরি হয়। এটাই আল্লাহর নির্ধারিত পদ্ধতি, এটাই হাজার বছর ধরে অনুসরণ করে আসা একমাত্র সফল পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া অন্য সকল পদ্ধতি ব্যর্থ হতে বাধ্য। গত কয়েক দশকের বাস্তবতা থেকে এ সত্য স্পষ্ট। লিভ টুগেদার, লাভ ম্যারেজ সহ যা যা আছে সবই মুখ থুবড়ে পড়েছে হতাশার ধূসর, মলিন, স্যাঁতস্যাতে রাজপথের মাঝখানে।
---
টীকা ও তথ্যসূত্র
[১৪৩] Too Risky to Wed in Your 20s? Not if You Avoid Cohabiting First, The Wall Street Journal. Feb. 5 2022- tinyurl.com/yjkdjhé6n [১৪৪] Married people have happier, healthier relationships than unmarried couples who live together, Washingtonpost, November 20, 2019 — tinyurl.com/bdsewcp9 Cohabiting parents differ from married ones in three big ways, brookings.edu, April 5,2017- tinyurl.com/ymyrfnv4 Marriage, Living Together, or Staying Single, psychologytoday.com-tinyurl. com/2p9n9ze4 Brown, S. L. (2005). How cohabitation is reshaping American families. Contexts, 4(3), 33-37. [১৪৫] Men! Would You Prefer To Marry A Virgin? thestudentroom.co.uk- tinyurl.com/d58urrfx Americans must finally get a grip on the sexual revolution’s excesses, thehill.com, January 6,2018- tinyurl.com/4rxty8wm The 10 Worst Impacts of the 1960s Sexual Revolution, movieguide.org- tinyurl.com/bdz5rs2s Nation of broken families: One in three children lives with a single-parent or with step mum or dad, Daily Mail- tinyurl.com/2p8p6jw9 [১৪৬] 8 facts about love and marriage in America, weforum.org,February 19, 2018- tinyurl.com/35xde4u3 What Modern Arranged Marriages Really Look Like, brides.com, February 23, 2022- tinyurl. com/prvwvbed [১৪৭] Whats love got to do with it? Timesofindia, March 12, 2010- tinyurl. com/4h8n6hys [১৪৮] যে প্রেমের শেষ পরিণতি হচ্ছে বিয়ে; সেটা কি হারাম? islamqa- tinyurl.com/yc4ub88y [১৪৯] Why is the divorce rate higher in love marriages than in arranged marriages? inforanjan.com,June 9, 2021- tinyurl.com/3dcyw2r4 [১৫০] লাভ ম্যারেজ , শায়খ আলী তানতাউয়ী, বইঘর প্রকাশনী, পৃষ্ঠা,১৬ [১৫১] বেচারা হুমায়ূন ফরিদী তো শোকে মদ খেতে খেতে মারাই গেল। [১৫২] তারকা দম্পত্তিদের যত বিচ্ছেদ, একুশে টিভি, ডিসেম্বর ১০, ২০১৭- tinyurl.com/mw8d9d7b আর্থিক অনটনে পড়েছিলেন উত্তম! তখন গৌরীদেবীর গয়নার বিল চুকিয়েছিলেন সুপ্রিয়াদেবী, oddbangla.com, নভেম্বর ২৬, ২০১৯- tinyurl.com/bdzxhyut [১৫৩] ঢাকায় প্রতি ৩৭ মিনিটে একটা করে তালাক হচ্ছে, প্রথম আলো ডিসেম্বর ২১, ২০২০- tinyurl.com/4cxy9mnb বাড়ছে তালাকের প্রবণতা, দৈনিক ইনকিলাব,জানুয়ারি ৩১, ২০২২- tinyurl.com/438x36ru [১৫৪] প্রেমের বিয়ের বিচ্ছেদে এগিয়ে নারীরা ,জাগো নিউজ, মার্চ ob, ২০২১- tinyurl. com/35upbp9r [১৫৫] প্রেমের বিয়ে ভাঙে কেন? প্রথম আলো, আগস্ট ৯, ২০১৬- tinyurl.com/4c97bdhw [১৫৬] Why is the divorce rate higher in love marriages than in arranged marriages? inforanjan.com, June 9, 2021- tinyurl.com/3dcyw2r4 How Do Arrange Marriages Last Longer Than Love Marriges,yourdost.com- tinyurl.com/dxjra3p7 Debate on Love Marriage and Arranged Marriage, aplustopper.com, March 16, 2022- tinyurl.com/bdehk578 যে প্রেমের শেষ পরিণতি হচ্ছে বিয়ে; সেটা কি হারাম? islamga - tinyurl.com/yc4ub88y Arranged Marriages Can Be Real Love Connection,scientificamerican.com, March 11, 2010- tinyurl.com/4cpfdpdy [১৫৯] সূরা ত্বহা, ২০: ১২৪ [১৬০] সূরা আত-তাওবা, ৯: ১০৯ [১৬১] সূরা আন-নাহল, ১৬: ৯৭ [১৬২] What's love got to do with it? - tinyurl.com/4h8n6hys Arranged Marriages Can Be Real Love Connection, scientificamerican.com, March 11, 2010- tinyurl.com/4cpfdpdy [১৬৩] ভালোবাসা কীভাবে তৈরি করতে হয় তা জানার জন্য রাসূলুল্লাহ'র (&) জীবনী পড়ো। আম্মাজান আয়েশা (রা.) সহ অন্যান্য আম্মাজানদের সাথে তাঁর সংসার জীবন কেমন ছিল সেগুলো জানো। তাঁর আদর্শই আমাদের জন্য অনুসরণযোগ্য শুধুমাত্র ও একমাত্র আদর্শ। আর-রাহিকুল মাখতুম, রেইনড্রন্সের সীরাহ ইত্যাদি দিয়ে শুরু করতে পারো। [১৬৪] The 3 Phases of Love, John Gottman- tinyurl.com/mvj53xwn 3 Stages of love in psychology, PsychMechanics.com, January 25, 2021- tinyurl. com/ytkxw3c7 The 3 Stages of Love, scienceofpeople.com- tinyurl.com/ms3hr675 [১৬৫] সূরা আর-রুম ৩০: ২১ [১৬৬] সুরা আল-বাকারাহ ২৭৮১ : [১৬৭] ইবনু মাজাহ: ১৮৪৭, মুসতাদরাক আল-হাকিম: ২৬৭৭, সহীহুল জামে”: ৫২০০। হাকিম নাইসাবুরি. এবং আলবানী রহ. হাদিসটিকে সহীহ বলেছেন। [১৬৮] সহীহ বুখারী: ৫০৯০ [১৬৯] Love and Correspondence Before Marriage, Islamga-tinyurl.com/3sfy8ujf Love Marriage or Arranged Marriage: Which Is Better in Islam? Islamqa, - tinyurl. com/2bsb9y4n যারা প্রেম করে অলরেডি বিয়ে করেই ফেলেছো-তারা পাপ করেছো। আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবাহ করো দুজনেই | আশা করা যায়-তিনি তোমাদের মাফ করে দেবেন ইনশাআল্লাহ | [১৭০] কোনো অমুসলিমের রেফারেন্স দিয়ে ইসলামের দলিল দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। সারা দুনিয়াও যদি এক কথা বলে আর ইসলাম অন্য কথা বলে তাহলে আমরা মুসলিম হিসেবে চোখ বুজে ইসলামের সেই কথা মেনে নেবো। কিন্তু সেক্যুলারিসম দ্বারা আমরা এমনভাবেই ব্রেইনওয়াশড যে অমুসলিম স্কলারদের রেফারেন্স পেলে ভালো লাগে। সে চিন্তা থেকেই এই রেফারেন্স দেওয়া। Vow To Be Happy: Arranged marriages lead to happier 16180010510103..., The Sun, November 19,2016- tinyurl.com/fsye91s5 [১৭১] মুসনাদ আহমাদ: ২৪৫২ >| বুহুতী, আলবানী প্রমুখ আলিমগণ হাদিসটিকে দুর্বল বলেছেন। (কাশশাফুল কিনা” ৫/১২৯, যঈফাহ: ১১১৭)।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।
মন্তব্য করতে প্রবেশ করুন — ফিরে আসবেন ঠিক এখানেই।