প্রেমে পড়ার সময়টা বেশ মজার।।'* তাকে দেখলেই বুক ধুক ধুক করে, তার কথা মনে হলেই পেটের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠে (প্রেমের বইয়ের ভাষায় যাকে বলে প্রজাপতি নাচা)। তার সামনে দাঁড়াতে হবে, প্রপোজ করতে হবে এসব ভাবলেই ভীষণ ভালোলাগায় মন ভরে যায়। প্রায় অহর্নিশি চলতে থাকে হরমোনের খেলা। প্রেমের শুরুটাও দারুণ, ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, রিকশায় করে ঝুম বৃষ্টির দিনে একসঙ্গে ঘোরা, সারা শহর তন্ন তন্ন করে খুঁজে একটা কাঠগোলাপ জোগাড় করা, ফুটপাতে এলোমেলো হেঁটে বেড়ানো-প্রণয়ের কতো আয়োজন! সত্যিকার অর্থেই সুখের সাগরে ভেসে চলা। মিডিয়া আর তথাকথিত লাভগুরুরা তোমাকে ঠিক এ পর্যন্ত দেখায়। কিন্তু এরপর কী হয়, তা আর দেখায় না। কিন্তু যেমনটা আমরা এরই মধ্যে বলেছি। সুখ সাগরের প্রমোদতরীতে ভেসে চলা বেশিদিন স্থায়ী হয় না। নিকষ কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশে সদলবলে হাজির হয় রুদ্র ঝড়েরা। মহাবিপদ সংকেত দেখিয়ে নিমিষেই সুখ পলাতক হয়ে যায়। নারীপুরুষের সম্পর্কের এক অবাস্তব এবং অতিমানবীয় ছবি মিডিয়া আমাদের সবার মাথার ভেতর ঢুকিয়ে দিয়েছে। প্রেমের যেই ছবিটা মিডিয়াতে দেখানো হয়, বাস্তবে দুনিয়াতে তার দেখা মেলে না, মেলা সম্ভবও না। মিডিয়া ভালোবাসা ও যৌনতাকে বিয়ে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখায়। পাশাপাশি প্রেমের নানা কল্পকাহিনী দিয়ে মানুষের মধ্যে এমন সব প্রত্যাশা তৈরি করে, বাস্তবের মানুষের পক্ষে যা মেটানো সম্ভব হয় না। এর সাথে আবার যুক্ত হয় সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যদের 'লাভ স্টোরি'র সাথে তুলনার অসুখ। সবকিছু মিলে “রিলেশন”গুলো শুরু থেকেই গড়ে ওঠে ভঙ্গুর হয়ে। কেবল একে অপরের প্রতি আকর্ষণ পুঁজি করে, বছরের পর বছর, দশকের পর দশক একজন মানুষের সাথে কাটিয়ে দেওয়া যায় না। সবচেয়ে রঙিন গোলাপের রঙও একসময় ফিকে হয়ে আসে। পৃথিবীর সবচেয়ে ইন্ট্রেস্টিং মানুষের মধ্যেও একসময়
আর কোনো নতুনত্ব খুঁজে পাওয়া যায় না। নারীপুরুষের সম্পর্কের পূর্ণতা আসে বিয়ে ও পরিবারের মধ্য দিয়ে। এই সম্পর্ক পরিপূর্ণ হয় উঠে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ, মমতা এবং ভালোবাসার মাধ্যমে। পরিবারে স্থামী ও স্ত্রীর ভালোবাসায় or হয় AGC | আনন্দ ও বেদনায় তাকে বড় করে তোলে মানব ও মানবী। জীবনের সবচেয়ে অদ্ভূত আর অবিশ্বাস্য প্রগাঢ় আবেগের অভিযানের সাথী হয় তারা একসাথে। পরিবার থেকে তারা গড়ে সমাজ ও সভ্যতার ভিত্তি। বিয়ে ও পরিবার, সন্তান ও অভিভাবক, বর্তমান ও ভবিষ্যতের এই গভীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন স্রেফ “প্রেমের” সম্পর্কে সবসময় শূন্যতা থেকে যায়। এ শূন্যতাকে ভরাট করার জন্য যোগ করা হ্য় বিচিত্র সব কারিকুরি, কৃত্রিমতা, আর ভালোবাসা প্রমাণের আরোপিত নানা রীতিরেওয়াজ। অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে, কিশোর কিশোরীদের আত্মহত্যা, মাদকাসক্তি, হতাশা, বিষণ্ণতা, অবসাদ, অস্থিরতা, আত্মবিশ্বাস-আত্মসম্মান কমে যাওয়া, কাজকর্মের উৎসাহ হারিয়ে ফেলা, ক্রোধ, ভীতি, নিদ্রাহীনতা, ধ্বংসাত্মক চিন্তাভাবনা ও কর্মকাণ্ড এবং ক্ষুধামন্দার অন্যতম প্রধান কারণ হলো প্রেম এবং ব্রেকআপ। ১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোবিদদের কাছে যে বিষয়গুলোর কারণে সাহায্য নেন তার প্রথম তিনটির একটি হলো 'রিলেশনশিপ' সমস্যা!
প্রেম আর ঝগড়া হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রেম করবে আর ঝগড়া করবে না, তা হবে না। গবেষকরা বলছেন, অল্প বয়স্কদের প্রেমের অনিবার্য পরিণতি হলো ঘন ঘন ব্রেকআপ, ঝগড়া, আত্মহত্যার চেষ্টা ইত্যাদি”!
কী সব হাস্যকর, তুচ্ছ তুচ্ছ কারণে যে ঝগড়া হয় তা কল্পনাও করা সম্ভব না।
[vb] Heartbreak tops reasons for youngsters contemplating suicide: Government helpline, Times of India, Sep 13, 2016,- tinyurl.com/5n6s46jd
Teenage Heartbreak Doesn’t Just Hurt, It Can Kill, Elseviar,Sitech Connect, September 18, 2017- tinyurl.com/4fapd695
Research finds men at increased risk of anxiety, depression, suicide after breakup, The Daily Guardian, February 7, 2022 - tinyurl.com/3ydaeu6x
Verhallen et al., (2019). Romantic relationship breakup: An experimental model to study effects of stress on depression (-like) symptoms. PloS one, 14(5), €0217320. Dealing with Depression After a Breakup, healthline.com-tinyurl.com/mjscnh2y Field et al., (2010). Breakup distress and loss of intimacy in university students. Psychology, 1(03), 173.
তুমি আমার ফোন ধরতে দেরি করলা কেন, তুমি এতোবার কেন ফোন দাও, তুমি এতো কম কেন ফোন দাও, আমাকে সন্দেহ করো নাকি, এঁ মেয়ের ছবিতে তুমি লাভ রিয়্যাক্ট দিলা ক্যান? এ ছেলে তোমার ছবিতে কমেন্ট করলো কেন? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না-তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে গিফট দাও না, তুমি আমাকে ফুচকা খাওয়াও না...
এমন কতো হাস্যকর সব কার্যকারণ, গুণে শেষ করা যাবে না।
একবার ঝগড়া লাগলে মান-অভিমান ভাঙাতে ব্যাপক পরিমাণ সময়, শ্রম, মেধা বিনিয়োগ করতে হয়। একটা দেশ চালানোর জন্যেও মনে হয় এতো টেনশন করতে হয় না। হাজার বার সরি বলা, কান ধরে উঠবস করা থেকে শুরু করে রাত তিনটার সময় প্রেমিকার বাসার সামনে গোলাপ ফুল, আইসক্রিম বা চকলেট হাতে দাঁড়িয়ে থাকা, আরো কতো কী! অনেক প্রেমিকই অনৈতিক আবদার করে। ব্যক্তিগত ছবি, ভিডিও আদায় করে নেয় বা আরো খারাপ কোনো কাজ করিয়ে নেয় প্রেমিকাকে দিয়ে। হাতের কাছে ব্যক্তিগত ছবি-ভিডিও থাকলে সেগুলো ভাইরালও করে দেয় অনেকেই। মাঝে মাঝে কোনো কারণও লাগে না। হয়তো কোনো কারণ ছাড়াই সে বললো, SCH আমার মন ভালো নেই। দেখবে তোমারও সেদিন আর মন ভালো রাখা সম্ভব হবে না। তার মন ভালো করার চেষ্টায় পার করতে হবে ঘণ্টার পর ঘণ্টা!
ঝগড়া শুধু মন খারাপ, দুঃখকষ্ট পাওয়া, হতাশায় ভোগার মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় প্রাণঘাতী রূপও ধারণ করে। অভিমানে হাত কেটে ফেলা, ঘুমের ওষুধ খাওয়া, ইদুর মারা বিষ খাওয়া-এগুলো আবহমান কাল ধরেই প্রেমিক প্রেমিকার নিত্য সঙ্গী ছিল। বর্তমানে এক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে আত্মহত্যা। ভিডিও কলে ঝগড়া করে আত্মহত্যা, প্রেমিকা 'মরতে বলেছে” তাই আত্মহত্যার মতো ঘটনা আজ অসংখ্য।।
কী ভয়ঙ্কর অবস্থা চিন্তা করো! যে আত্মহত্যা করলো সে কি জঘন্য একটা কাজ করলো! তার পুরো জীবনের অর্থ এবং সমাপ্তি শুধু একজন মানুষের সাথে সম্পর্ককে কেন্দ্র করে? মান-অভিমান নিয়ে? এই মানুষটা মহান আল্লাহর সামনে কী জবাব দেবে? ভেবে দেখো, তার বাবা মা, ভাইবোন, পরিবারকে কতোটা কষ্ট সহ্য করতে হচ্ছে! বাবা-মা'র কাছ থেকে প্রেম লুকিয়ে রাখা, সারাক্ষণ ধরা পড়ার ভয়, তার সাথে ঝগড়া, ঝগড়া পরবর্তী মানসিক কষ্ট, মান-অভিমান ভাঙানো, ঘুরতে নিয়ে যাওয়া, গিফট কিনে দেওয়া, ওকে ইস্প্রেস করার জন্য ভালো পোশাক পরা, দামি পারফিউম ব্যবহার করা, প্রেম টিকিয়ে রাখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা, চ্যাট করা-সব মিলিয়ে একটা রিলেশন চালাতে গেলে বহুত প্যারা নিতে হয়, সময় দিতে হয়, প্রচুর টাকার দরকার পড়ে। এই লাইফস্টাইল মেইনটেইন করার মতো টাকার ব্যবস্থা করতে গিয়ে জীবন তেজপাতা হয়ে যায়। বাবার কাছ থেকে মিথ্যা বলে টাকা নেওয়া, টিউশানির টাকা মেরে দেওয়া, “দৌস্ত, বাবা টাকা পাঠালেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো” -বলে টাকা ধার নিয়ে আর বন্ধুর ফোন না ধরা। বন্ধুর মোবাইল নিজের মনে করে নিয়ে বিক্রি করে ফেলা, মানিব্যাগ নিজের মনে করে নিয়ে নেওয়া ইত্যাদি করেও কুল কিনারা পাওয়া যায় না। প্রেম বিষম ভার হয়ে বুকের মাঝে চেপে বসে। অস্থিরতা, উদ্বেগ টেনশনে মাথার চুল পড়ে যাবার মতো অবস্থা হয়।
বেশকিছু গবেষণায় দেখা গেছে-প্রেমের জটিলতায় পড়ে প্রেমিক প্রেমিকাদের মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। শক্তিশালী, কল্যাণকর ব্যক্তিত্ব গড়ে উঠে না। সমাজ ও জাতির জন্য তারা তেমন ভূমিকা রাখতে পারে না। মানুষজনের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ে। প্রেমের কারণে যারা সহিংস আচার-আচরণের মুখোমুখি হয়, ভবিষ্যৎ সম্পর্কেও তারা সেটা টেনে নিয়ে যায়। ভবিষ্যৎ জীবন সঙ্গীর সাথে একটা স্বাস্থ্যকর, সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়।*! ঝগড়ার মতো প্রেমের আরেক, একেবারে অপরিহার্য অংশ ব্রেকআপ। বর্তমান এই হাইপার সেক্সয়ালাইজড সমাজ বাস্তবতায় তো এটা রীতিমতো মহামারি আকার ধারণ করেছে। অল্প বয়সের অধিকাংশ প্রেম স্বল্পস্থায়ী 2711 নিছক ভালোলাগা, হরমোনের জোয়ার আর শরীরী চাহিদার ভিত্তির উপর গড়ে ওঠার ফলে এ ধরনের সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই নড়বড়ে হয়। বয়ঃসন্ধিকালের প্রথম প্রেমের মাত্র ২% বিয়ে পর্যন্ত
গড়ায়" ব্রেকআপ একটা মানুষের জীবনকে এলোমেলো করে দেয়। জার্নাল অফ পারসোন্যালিটি আ্যান্ড সোশ্যাল সাইকোলজি-তে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, শতকরা ৪০ ভাগ উত্তরদাতা জানাচ্ছে ব্রেকআপের পর তারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে। পাশাপাশি আরো ১২ ভাগ মাঝারি থেকে তীব্র মানের হতাশায় ভোগার কথা জানাচ্ছে। ব্রেকআপ আসলে একজন মানুষকে শারীরিকভাবে, মানসিকভাবে তীব্রভাবে ধাক্কা দেয়। শুরু হয় এলোমেলো জীবনযাপন। ঘুমের ঠিক নেই, খাবার ঠিক নেই, পড়াশোনা, কাজকামের খবর নেই। চলে তিলে তিলে নিজের জীবনকে শেষ করে ফেলা, বাবা-মা'র স্বপ্নকে চুর্ণ [pel করার প্রক্রিয়া। ভারত সরকার পরিচালিত একটা হেক্পলাইনের নাম আরোগ্যবাণী। গত তিন বছরে এখানে কিশোর ও তরুণরা ফোন করে যেসব বিষয়ে সাহায্য চেয়েছে তা বিশ্লেষণ করে দেখা গেল হৃদয়ঘটিত সমস্যা, বিশেষ করে ব্যর্থ প্রেম হলো সেই কালপ্রিট যার কারণে তারা সুইসাইড করার কথা চিন্তা করছে। এই তথ্যের সাথে একমত হয়েছেন ভারতের মনোবিদরাও। তারা বলছেন, 'আত্মহত্যার একটা বড় উস্কানিদাতা হলো ব্যর্থ প্রেম। এদেরই একজন ড. জগদীশ। তার মতে,
“আমি বহু শিশু এবং কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের কাউন্সেলিং করিয়েছি।
আমি মনে করি অর্ধেকেরও বেশি আত্মহত্যার কারণ হলো প্রেমঘটিত সমস্যা। এটা
আত্মসম্মান একেবারে ধ্বংস করে দেয়।' অন্যান্য অনেক গবেষণাও প্রমাণ করছে-ব্রেকআপ, টিনেজারদের আত্মহত্যার প্রধান FIRE আমাদের দেশেও একই অবস্থা। প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আত্মহত্যা। প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা, ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা-পত্রিকা খুললেই চোখে পড়ে এমন অনেক খবর [ae] High School Sweetheart Relationship Trends, midlifedivorcerecovery.com- tinyurl.com/dr3kvm53 কেন এমন হয়? সম্ভাব্য একটি কারণ পড়ো এই লেখায়-আততায়ী ভালোবাসা, Lostmodesty. com, ৫ সেপ্টেম্বর, ২০১৮- tinyurl.com/bddpcrw?2
ব্রেকআপের এবং ঝগড়ার ভয়াবহ এক দিক হলো এটা প্রেমিক প্রেমিকাদের আত্মবিশ্বাস ও আত্মসম্মান একেবারে ধ্বসিয়ে দেয়। মধুর মধুর কথা বলে ঝগড়া বা ব্রেকআপ হয় না। ঝগড়ায় থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারাত্মক অপমানজনক কথা। এসব শুনতে শুনতে ও বলতে বলতে মন বিষিয়ে যায়। প্রেমিক /প্রেমিকার কথায় মানুষ অনেক বেশি প্রভাবিত হয়। তুই সুন্দর না, তুই শেওড়া গাছের পেত্নী, তুই হট না, তুই একটা ভোটকা, তুই একটা ক্ষ্যাত, তুই জীবনে কিছুই করতে পারবি না, আয়নায় চেহারা দেখছিস নিজের, তোর সাত পুরুষের ভাগ্য আমার মতো মানুষ তোর সাথে প্রেম করে, আমি চলে গেলে তুই কোনো মেয়ে পাবি না-ব্রেকআপ বা ঝগড়ার সময়ে এই জাতীয় কথাগুলো অত্যন্ত গভীর প্রভাব ফেলে মানুষের মনের উপর। এ ধরনের কথা হয়তো ১০% সত্য কিন্তু বাকি ৯০% একেবারেই মিথ্যা। কিন্তু রাগের মাথায় পরিস্থিতির কারণে বলে ফেলা এই মিথ্যাগুলোই অপরপক্ষ সত্য বলে বিশ্বাস করে নেয়। গবেষণায় দেখা গিয়েছে প্রিয় মানুষের মুখে নিজের সম্পর্কে এই নেতিবাচক মূল্যায়ন তার আত্মবিশ্বাসকে একেবারেই গুঁড়িয়ে দেয়। তীব্রভাবে বিশ্বাস করে নেয় যে, সে একজন ব্যর্থ মানুষ। জীবনের পথচলা বিজয় সরণির সিগনালে আটকে যায়। নিজের চেহারা, শরীর, আচার-আচরণ, ব্যক্তিত্ব নিয়ে মানুষ তখন চরম অস্থিরতা, উদ্বেগে ভোগে। মানুষজনের সামনে সহজ হতে পারে না। সম্পূর্ণ অপ্রয়োজনীয় ভাবে নিজের উপর প্রেশার নিয়ে নিজেকে বদলে ফেলতে চায়। কেউ না খেয়ে, ডায়েট করে, বমি করে শুকনো হতে চায়। রূপচর্চায় পানির মতো টাকা খরচ করে, অশালীন পোশাক-আশাক পরে হট হতে চায়। কেউ বাইক কিনে, বিড়ি সিগারেট বাবা ধরে, ডিএসএলআর দিয়ে মাঞ্জা মারা ছবি তুলে নম্রতা, ভদ্রতা, শালীনতা, সততার আদর্শ ভুলে গিয়ে চাপাবাজি আর প্রতারণার কৌশল শিখে নিজেকে স্ষ্যাত থেকে স্মার্ট বানাতে চায়। "৷ প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা, যুগান্তর, ডিসেম্বর ১৩, ২০২১- tinyurl.com/4jptrh8w প্রেমে ব্যর্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা, যমুনা নিউজ, ফেব্রুয়ারি ৭, ২০২২- tinyurl.com/pzx2ec3j
পড়াশোনা এবং কাজের ক্ষেত্রেও থাকে নেতিবাচক নানা প্রভাব। প্রেমের এতো প্যারা খেয়ে পড়াশোনা-ক্যারিয়ার গাব গাছে ওঠাই স্বাভাবিক। বেশ কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রেম পড়াশোনায় বেশ ক্ষতিকর প্রভাব ফেলে। যারা প্রেম করে তাদের অনেকের আ্যাকাডেমিক পারফরম্যান্স খারাপ 2711 খারাপ আ্যাকাডেমিক পারফরম্যান্স নিজের মধ্যে হীনম্মন্যতার জন্ম দেয়, আত্মবিশ্বাস নষ্ট হয়, পরিবারেও অশান্তি দেখা দেয়। ইবনুল জাওধযী (রহ.) ছিলেন অসাধারণ একজন আলেম। তাঁর গ্রন্থগুলো শতাব্দীর পর শতাব্দী জুড়ে সারা পৃথিবীতে পড়ানো হচ্ছে। তাঁর অসংখ্য বিখ্যাত গ্রন্থের মধ্যে একটি হলো-যাম্মুল হাওয়া। হৃদয়ঘটিত সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে FH মাস্টারপিস এই গ্রন্থে। প্রেমের ভয়াবহ ক্ষতিকর দিকগুলোর সারমর্ম বেশ সুন্দর করে তুলে ধরে তিনি বলেছেন, প্রেম-ভালোবাসার ক্ষতি জানার জন্য এতোটুকুই যথেষ্ট যে, এটা হলো হৃদয়ের বন্দীদশা। প্রেম ভালোবাসা অসম্মান, অপদস্থতা ও কষ্টের wae |!
তিনি আরো বলেন, “প্রেমের পার্থিব ক্ষতি হলো স্থায়ী দুঃখ, লাগাতার দুশ্চিন্তা, সংশয়, দুঃস্বপ্ন, FY, অনিদ্রা প্রভৃতির শিকার হওয়া। তারপর এগুলো শরীরের উপরও চড়াও হয়। ফলে দেহ দুর্বল ও ফ্যাকাশে হয়ে যায়। ক্রমশ বিচার-বিবেচনাবোধ নষ্ট হয়ে যায়। মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়। অবিরত দুঃখ, জ্বালা, হা-হুতাশ, অশ্রুপাতের পাশাপাশি অন্তর মরে যায়। অবশেষে অন্তর যখন পুরোপুরি অজ্ঞানতায় আচ্ছন্ন হয়, তখন উন্মাদনা প্রকাশ পায় এবং তাকে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করায়। এরকম অনেক প্রেমিক চলে গেছে যারা এই উন্মাদনায় লিপ্ত হয়ে নিজেকে ধ্বংসের মধ্যে ছুড়ে দিয়েছে। সমাজে নিজের মান মর্যাদা নষ্ট করেছে এবং বেশিরভাগই দৈহিক- মানসিক দুঃখভোগের সাথে সাথে পাপাচারের প্রচলিত শাস্তিও crime)!
এ পর্যন্ত পড়ার পর আশা করি তুমিও বুঝতে পেরেছে প্রেমের ফ্যান্টাসির সাথে
বাস্তবতার মিল খুবই কম। যারা প্রেম করে তাদের অধিকাংশই সুখে থাকে না। ভয়ংকর
এক অশান্তির মধ্য দিয়ে দিন পার করে তারা। অস্থিরতা, উদ্বেগ, আতঙ্ক, অশান্তির মধ্য দিয়ে দিন যায় তাদের। গবেষণার পর গবেষণা প্রমাণ করেছে প্রেম একজন মানুষের জীবনটাকে কি পরিমাণ প্যারাময় করে দিতে “Aiea
প্রেমের সূচনা হয় আবেগের ঝড়ে। সমাজ, সভ্যতা ও মিডিয়ার ব্রেইনওয়াশিং-এ বিভ্রান্ত মানুষ ধরে নেয় এই ধুলোয় ধূসর পৃথিবী থেকে প্রেম বুঝি তাকে স্থানান্তরিত করে দেবে ডিযনির রূপকথার মতো সুখে শান্তিতে টইটস্কুর কোনো এক জগতে। কিন্তু প্রেম শেষ পর্যন্ত মানুষকে বন্দী করে তার নিজের বানানো খাঁচাতেই।
---
টীকা ও তথ্যসূত্র
[৬৭] মোহ এবং কামনায় ব্রেইন কেমিক্যালের ওলটপালট-মাত্রই আলকেমি লেখাটাতে পড়ে আসলে। [৬৯] Surviving A Relationship Break-Up -Top 20 Strategies, Dr. Kim Maertz, Mental Health Centre University of Alberta- tinyurl.com/4ytkh37h [৭০] The Negative Effects of Teenage Dating, Sean D. Foster, Bellevue University- tinyurl.com/2yb5zp5k [৭১] Rogers et al., (2018). Adolescents’ daily romantic experiences and negative mood: A dyadic, intensive longitudinal study. Journal of Youth and Adolescence, 47(7), 1517-1530. [৭২] ভিডিও কলে ঝগড়া, প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা, একাত্তর, মার্চ ৪, ২০২২- tinyurl.com/4dazuxrd ঝগড়ার সময় প্রেমিকা 'মরতে' বলেছিলেন, ফেসবুক লাইভে আত্মহত্যা প্রেমিকের, আনন্দবাজার, অগস্ট ০৮, ২০২ ১- tinyurl.com/mr3ybsp9 প্রেমিকের সঙ্গে ঝগড়া করে সুবাস্ত টাওয়ারে প্রেমিকার আত্মহত্যা, দৈনিক ইনকিলাব, মার্চ ০৪, ২০২২- tinyurl.com/3hmmwemm প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে কলেজছাত্রের আত্মহত্যার অভিযোগ, সময় নিউজ,মার্চ ৩১, ২০২২- tinyurl.com/wpSy887v [৭৩] Consequences of Teen Dating Violence, youth.gov-tinyurl.com/25dk4nw3 The Negative Effects of Teenage Dating, studymoose.com- tinyurl.com/5yx8ytsh [48] The Negative Effects of Teenage Dating, Sean D. Foster, Bellevue University- tinyurl.com/2yb5zp5k [৭৬] Teenage Heartbreak Doesn’t Just Hurt, It Can Kill, Elseviar,Sitech Connect, September 18, 2017- tinyurl.com/4fapd695 Heartbreak tops reasons for youngsters contemplating suicide: Government helpline, times of india, Sep 13, 2016 -tinyurl.com/4csrh43c Mearns, J. (1991). Coping with a breakup: negative mood regulation expectancies and depression following the end of a romantic relationship. Journal of Personality and Social Psychology, 60(2), 327. [৭৭] প্রেমে ব্যর্থ হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আত্মহত্যা!, ডেইলি-বাংলাদেশ ডটকম, GRIE &, 2020-tinyurl.com/mpbsmftf [৭৮] Slotter et al., (2010). Who Am I Without You? The Influence of Romantic Breakup on the Self-Concept. Personality and Social Psychology Bulletin, 36(2), 147-160- tinyurl.com/mr3wjcm4 Consequences of Teen Dating Violence, youth.gov-tinyurl.com/25dk4nw3 Silverman et al., (2001). Dating violence against adolescent girls and associated substance use, unhealthy weight control, sexual risk behavior, pregnancy, and suicidality. jama, 286(5), 572-579. [৭৯] Teen Dating,courses.lumenlearning.com- tinyurl.com/bdh2j5s9 Brendgen, Vitaro, Doyle, Markiewicz and Bukowski, 2002; Crissey, 2006; Giordano, Phelps, Manning and Longmore, 2008; Longmore, 2006. Consequences of Teen Dating Violence,youth.gov-tinyurl.com/25dk4nw3 [vol ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা নামে যাম্মুল হাওয়া গ্রন্থটি অনুদিত হয়েছে বাংলায়, দারুস সালাম বাংলাদেশ প্রকাশনী, পৃষ্ঠা ২৬৫। [o> ] ইসলামের দৃষ্টিতে প্রেম ভালোবাসা, ইবনুল জাওযী (র.), দারুস সালাম বাংলাদেশ প্রকাশনী, পৃষ্ঠা ২৮ [৮২] Anderson, Salk, & Hyde, 2015; Simon & Barrett, 2010; Drum, Brownson, Burton Denmark, & Smith, 2009 Brendgen, Vitaro, Doyle, Markiewicz and Bukowski, 2002; Chow, Ruhl and Buhremester, 2015; Jouriles, Garrido, Rosenfield and McDonald, 2009; Leung, Moore, Karnilowicz and Lung, 2011; Seiffge and Burk, 2012; Soller, 2014; Westcott, 1987 Green, Lowry, & Kopta, 2003; Cairns, Massfeller, & Deeth, 2010; Barr, Krylowicz, Reetz, Mistler, & Rando, 2011
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।
মন্তব্য করতে প্রবেশ করুন — ফিরে আসবেন ঠিক এখানেই।