যৌনতা ও নৈতিকতার ব্যাপারে আজকের এই অবস্থা, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন-এই সবকিছুই AG ও সত্তরের দশকের সেক্সুয়াল রেভোলুশান বা যৌন বিপ্লবের ফসল।
প্রেমের এতো ভয়াবহ দিক থাকার পরেও, ফ্রি সেক্স কালচার, অশ্লীলতা এতো ধংসাত্মক হবার পরেও, কোটি কোটি মানুষের জীবন ধ্বংস হয়ে যাবার পরেও কেন এগুলোকে প্রমোট করা হয়? বিশ্বব্যাপী এগুলোকে মানবাধিকার, ব্যক্তিস্বাধীনতা, মহান হিসেবে কেন উপস্থাপন করা হয়? এই মৌলিক প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, বিস্তারিত আলোচনার দাবি রাখে।
প্রেম বলতে বর্তমান বিশ্বব্যবস্থা ও সমাজে যে ব্যাপারটাকে বোঝানো হয়, সেটার নেতিবাচক প্রভাব নিয়ে এতো এতো তথ্য আর আলোচনার পরও কেউ একটা আপত্তি হয়তো তুলতে পারে।
হয়তো তোমার একটা রাজপুত্র ছিল, অদ্ভূত আইনে প্রেম করতে তোমরা- রমাদানে হাত ধরা যাবে না, এক রিকশায় বসা যাবে না, এরকম আরো অদ্ভূত অনেক কিছু নিউমার্কেটের বহু অলিগলি ঘুরে খুঁজে এনেছিল পায়েল, সযত্বে পরিয়ে দিয়েছিল তোমার পায়ে, রোজ রাতে নিটোল প্রেমের গান শোনাতো সে... তোমাকে আর ব্যালকনির ওপাশের রাত জাগা ক্লান্ত তারাটাকে।
বিদায় বলতে চাইলেই কি বিদায় বলা যায়? ভুলতে চাইলেই কি ভোলা যায়? কিছু খণ্ড খণ্ড আকাশ, ভোর হয়ে যাওয়া কিছু ভাঙাচোরা রাত, সরোবরের ধারে বসে ভাঙা গলায় শোনানো “খুব জানতে ইচ্ছে করে” গানটা..কতো খুচরো স্মৃতি তার সাথে! জীবনের SF থেকে “চন্দ্রবিন্দু” জুড়ে শুধু সেই মানুষটাই।